March 24, 2026, 3:35 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুন) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে দ্বিতীয় শ্রেনীর এই ছাত্রের মৃত্যু হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পুঠিয়ারপাড় গ্রামের চাষী আল আমীনের ছেলে নয়ন ইসলাম (০৯) শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে বাবার কাজে সহায়তা করছিলো। কিছু সময় পর থেকে হঠাৎ নয়নকে খুজে পাওয়া যাচ্ছিলো না। বিকেল থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে বের হয়। রাত সাড়ে আটটায় বাড়ির পাশের পুকুর থেকে প্রতিবেশী দুদু মিয়া নয়নের মৃতদেহ উদ্ধার করে। সে পৌরসভার মূলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর