মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে দেশ মাতৃকার, বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও রাধা-গোবিন্দর পদাবলী কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। ২৩ জুন শনিবার ভোরে নবাবগঞ্জ (তর্পনঘাট) কেন্দ্রীয় বিষ্ণু মন্দির চত্বরে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে যজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামী ২৬ জুন পর্যন্ত এ যজ্ঞ অনুষ্ঠান চলবে।
যজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা, সাধারণ সম্পাদক মুক্তিচন্দ্র সরকার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুশিল কুমার রায়, সহ-সভাপতি সঞ্চয় রায়, সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র পাল প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল