মোঃ তানজিল হোসাইন (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বি এম সরকারি বিদ্যায়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি শ্রেণীকক্ষ থেকে বিপুল পরিমান ইয়াবা সেবনের জিনিশপত্র, যৌন উত্তেজক ঔষধ এবং কনডম উদ্ধার করা হয়।
স্কুলের নৈশ প্রহরী সফিকুল ইসলামকে আটক করে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।কাপ্তাই উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন জানান অভিযানকালে
এই রুম থেকে ইয়াবা সেবনের জিনিশপত্র, যৌন উত্তেজক ঔষধ এবং কনডম উদ্ধার করা হয়।
এসময় স্কুলের নৈশ প্রহরী সফিকুল ইসলাম কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত রিচালনাকালে সফিক জানান,তিনি এক বছরধরে ইয়াবা সেবন করেন এবং
রাতে অন্যান্য ইয়াবা সেবনকারীদের তিনি স্কুলে জায়গা করে দেন এবং
স্কুল কমিটির সভাপতি তাকে এসব করতে বাধ্য করেন।প্রধান শিক্ষকের অজান্তেই স্কুল ভবনে একের ভিতর তিন ইয়াবা সেবন, ইয়াবা বিক্রি,
রাতে অসামাজিক কার্যকলাপ এবং ইয়াবা সেবনের জন্য স্কুলের কক্ষনিয়মিত ব্যবহার।
তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনাদের/ আপনার স্কুলের নৈশ প্রহরী
কি করছে না করছে সে বিষয়ে খোজ খবর নিন এবং সতর্ক থাকুন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল