January 13, 2026, 3:39 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

তারাকান্দায় বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শফিউল বাশার তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

mostbet mostbet

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশ(ডিবি) ও থানা পুলিশের সঙ্গে যৌথ বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী পানিহরি গ্রামের সাহেদ আলীর ছেলে আলী হোসেন(৩৫) নিহত হয়েছেন। জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে পীর সাহেবের অটো রাইস মিলের পাশে গত শুক্রবার রাত-২.০০ ঘটিকার সময় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। তারাকান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুব উল হক ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমান এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, ময়মনসিংহ-তারাকান্দা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত পীর সাহেবের অটো রাইস মিল সংলগ্নে মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তি পুলিশ ঐ এলাকার পৌছলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট পাটকেল নিক্ষেপ সহ এলোপাতারি গুলি বর্ষন শুরু করে। আতœরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাসী করে ২০০পিস ইয়াবা, ৩টি গুলির খোসা ও ২ বড় ছোরা উদ্ধার ও শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক ডাকাতি মামলার আসামী আলী হোসেন(৩৫) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আলী হোসেনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এই অভিযান পরিচালনা করতে তারাকান্দা থানার এস.আই খন্দকার মামুন সহ ডিবি পুলিশের কনষ্টেবল গুরুতর আহত হয়েছে জানান, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক। তিনি আরও জানান, নিহত মাদক ব্যবসায়ী আলী তারাকান্দা থানায় ৫টি মামলার আসামী ছিল। সুত্রে জানা যায়, তাহার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যগণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর