February 11, 2026, 5:46 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

স্মার্টফোন গরম হওয়ার কারণ এবং বড় কোন বিপদ থেকে বাঁচতে চাইলে জেনে নিন সমাধান

লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধিঃ
বর্তমান এই প্রযুক্তিনির্ভর যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন।তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়।স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণও আছে।তবে অতিরিক্ত গরম বিপদের কারণ হতে পারে।তাই আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হবার কারণ এবং সমাধান জানা দরকার।
ব্যাটারিঃ
মোবাইল কম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে।তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি।ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে।ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়েও ফোন বেশি গরম হয়ে থাকে।
কি পরিমান গরম হওয়া স্বাভাবিকঃ
আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়।স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে।তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনর ফোনে সমস্যা আছে।
দুর্বল নেটওয়ার্কঃ
ফোন গরম হওয়ার আরেকটি করণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক।আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগনাল যায় আর আসে।আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়।দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে,যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে।
প্রসেসরঃ
স্মার্টফোন গরম হওয়ার একটি করণ হচ্ছে প্রসেসর গরম হওয়া।আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর।প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে থাকে।আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন।ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়ে থাকে।প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে যার ফলে তাপ অনুভব হয়।
স্মার্টফোন অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায়ঃ
সবসময় খেয়াল রাখবেন যে ফোনে যেন চার্জ থাকে।একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখুন। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললে গরম হয় এটা একেবারেই ঠিক নয়।
র‌্যাম ও ক্যাশ মেমোরি সবসময় পরিস্কার রাখুন।অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলিট করুন।ফোনে কোন অ্যানিমিশন চালু থাকলে বন্ধ করুন।ফোনে এমন কভার ব্যবহার করুন যেন কভারটি চামরার হয়। বাহিরের তাপে যেন ফোন গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন।
সবসময় ওয়াই-ফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি, সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর