March 18, 2026, 2:36 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

মধুখালীতে তিন সন্তানের জননীর মৃত্যু নিয়ে রহস্য

মধুখালীতে তিন সন্তানের জননীর মৃত্যু নিয়ে রহস্য

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের তিন সন্তানের এক জননীর আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে। নিহত ওই মহিলার নাম পারুল বেগম (৩৬)। সে উপজেলার মধুপুর গ্রামের দেলোয়ার হোসেন দেবার ছেলে আইয়ুব আলীর স্ত্রী। এ দিকে নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা করেছে বলে দাবী করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রজু করেছে।

নিহতের ভাই আখের আলী জানান, শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে লোক মারফত আমার বোনের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি ঘরের বেড়ার সাথে একটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় হামাগুড়ি অবস্থায় রশি গলায় ঝুলন্ত ভাবে রয়েছে। তিনি আরও জানান আমার ভগ্নিপতি প্রায়ই আমার বোনকে মারধর করত। ও আমার বোনকে ওর লোকজন নিয়ে হত্যা করে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমি আমার বোনের হত্যাকারীর বিচার চাই।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য প্রায় বিশ বছর আগে উপজেলার কামারখালী ইউনিয়নের জহুর কাজীর কন্যা পারুলের সাথে একই উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দেলোয়ার হোসেন দেবার পুত্র আইয়ুব আলীর বিবাহ হয়। তাদে ঘরে রহিম (১৫), করিম (১২) ও আফরোজা (১৭) বিবাহিত ৩ সন্তান রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর