April 7, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খালেদা জিয়া কাজের মেয়ে পেয়েছেন, আমি তো ডাক্তারের মুখও দেখি নাই: এরশাদ

খালেদা জিয়া কাজের মেয়ে পেয়েছেন, আমি তো ডাক্তারের মুখও দেখি নাই: এরশাদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তো চিকিৎসা পাচ্ছেন, সঙ্গে কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা তো দূরের কথা, ডাক্তারের চেহারাও দেখি নাই। খালেদা জিয়া তো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন।’ তিনি গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন। তার স্ত্রী হিসেবে তিনিও সিএমএইচে চিকিৎসা নিতে পারেন। আমি নিজেই সেখানে চিকিৎসা নেই।’ তিনি আরও বলেন, ‘আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা পাইনি। আর উনি গোঁ ধরে বসে আছেন তার ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা হতে পারে না।’

মাদক নির্মূলে ক্রসফায়ারকে সমর্থন করে এরশাদ বলেন, ‘মাদক দমন করতে গিয়ে কিছু লোক যদি মারা যায় তা গ্রহণ করা উচিত। যদিও আমি বিনা বিচারে মৃত্যু সমর্থন করি না। তারপরেও যারা মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংস করছে তাদের মৃত্যুতে আমাদের কোনও শোক নেই।’

তিনি বলেন, ‘ছোট ছোট চুনোপুঁটি মাদক ব্যবসায়ী ধরা পড়লেও গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। এখন তাদের রাজপ্রাসাদ খালি, রাজা নেই। যতদিন পর্যন্ত মাদক নির্মূল করা যাবে না ততদিন অভিযান অব্যাহত রাখা উচিত।’

আসন্ন গাজীপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের অবস্থা ভালো। তাই নানাবিধ কারণে তারাই জয়ী হবে। নির্বাচন নিরপেক্ষ হবে বলে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) আবারও আশ্বস্ত করায় আমরা দেখতে চাই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে এসে সরাসরি রংপুর সার্কিট হাউজে আসেন এরশাদ। এ সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সফরসঙ্গী হিসেবে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা কমিটির সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীরসহ অন্যান্য নেতা।

Share Button

     এ জাতীয় আরো খবর