January 13, 2026, 2:44 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

দুদকের জালে আটকা পড়লে দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা নেই: কমিশনার

দুদকের জালে আটকা পড়লে দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা নেই: কমিশনার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet mostbet

দেশের সরকারি বিভিন্ন দপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, দুদকের জালে একবার আটকা পড়লে দুর্নীতিবাজ কোনো কর্মকর্তার শেষ রক্ষা হবে না। দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে দুদকের আয়োজনে এ গণশুনানি শুরু করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চত্বরে দুদক আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-দুদকের খুলনা বিভাগের পরিচালক আবুল হাসান, কুষ্টিয়া সমন্বিত কার্যালয় উপ-পরিচালক আবদুল গাফফার ও চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। গণশুনানি অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে ৪৮টি লিখিত অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা।

এ সময় তারা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীদের সমাধানের আশ্বাস দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর