December 5, 2025, 2:29 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

বেনাপোলে ৪০ হাজার দুই টাকার নোট জব্দ

বেনাপোলে ৪০ হাজার দুই টাকার নোট জব্দ

বেনাপোল থেকে এনামুল হক


বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হয়নি। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহন থেকে এ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়,তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান পাচারের চেষ্টা চলছে। পরে তারা অভিযান চালিয়ে চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহনে (ঢাকা মেট্রো ব, ১১৬৭৭০) অভিযান চালায়। এসময় বাসের মধ্য থেকে একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তার থেকে দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে  জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যায়। জানা যায়, এ পথে এর আগেও ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণের নোটসহ পাচারকারীরা আটক হয়েছেন। তবে এ দুই টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে আটক কেউ স্বীকার করেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর