April 16, 2026, 8:14 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে ১০ দিনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিএসএফ’র প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়।  বিএসএফের ডিসি প্রদিপ কুমার নাগের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দলে ১০ জন কর্মকর্তা ও ১৬ সদস্য রয়েছেন। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত এ অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর আগে, বিএসএফ প্রতিনিধি চেকপোস্টে পৌঁছালে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম।  পরে প্রতিনিধি দলকে বিজিবি, র‌্যাব ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গন্তব্যের উদ্দেশে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে যৌথ ভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্ত রক্ষীদের এ উন্নত প্রশিক্ষণের আয়াজন। প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ০৪ নভেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর