নাহিদ হোসেন নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের সুধী সমাজের সম্মানে থানা পুলিশ বুধবার সন্ধ্যা ৬টায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের
সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নাটোরের অতিরিক্ত পুলিশ
সুপার মো. আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) খন্দকার ফয়জুর রহমান ও বড়াইগ্রাম সার্কেলের এএসপি মো. হারুণ অর রশিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদার, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমূখ।
আলোচনা সভায় জঙ্গী, সন্ত্রাস ও মাদক নিমূর্লে সকল শ্রেণীর সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ জুন ২০১৮/ইকবাল