March 21, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পবিত্র লাইলাতুল কদর পূণ্যময় রজনী শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা’র আয়োজনে “পবিত্র লাইলাতুল কদর: পূণ্যময় রজনী শীর্ষক” আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১২ জন। দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ এর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বিপিএম, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফজলুল আলী, জজ কোর্টের পিপি এ.এস.এম আজাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, টাউন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাংকার ও লেখক এডভোকেট আবু তাহের, পল্লীবিদ্যৎ চেয়ারম্যান ডা.ছাদিক আহমদ, নাট্যকার খালেদ চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্ঠু রঞ্জণ দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন- ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার সায়েদুর রহমান, জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী খান প্রমুখ। ইফতার মাহফিলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর