March 22, 2026, 3:05 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে কদর পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে কদর পালিত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে কদর বা লাইলাতুল বরাত পালিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার ভোর রাত পর্যন্ত নামাজ-জিকিরসহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন মুসল্লীরা। এ উপলক্ষে রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। নামাজ, কুরআন তিলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। গত মঙ্গলবার রাতে রাজধানীর প্রায় সব মসজিদেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মুসল্লিরা তারাবি নামাজ শেষে নফল নামাজ আদায় করছেন। কেউ কেউ দরুদ পাঠ করছেন। অনেকেই কোরআন পাঠ ও জিকির আজগর করছেন। শবে কদর উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমামরা শবে কদরের রাত উপলক্ষে বিশেষ বয়ান দেন। তারা শবে কদরের রাতের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেখে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা। রাজধানীর বায়তুল মোকাররম, হাইকোর্ট জামে মসজিদ, পল্টন জামে মসজিদ, মগবাজার জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আবার মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন আজিমপুর কবরস্থানে। সেখানে তারা কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর