March 24, 2026, 2:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন – স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন।   শেখ হাসিনার সরকার সফলভাবে জঙ্গি দমন করেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করেছেন, সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় যমুনা নদীর ভাঙন রোধে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশের সফল নেত্রী মন্তব্য করে  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন, মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।

সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। এজন্য মাদক নির্মূলে কঠোর হয়েছে সরকার। তবে এ অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তার জন্য তিনি আইন-শৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান।

ইফতার মাহফিলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম. ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা ও দায়রা জজ বেগম ফাহমিদা কাদের, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর