মশাহিদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জাতীয় যুব সংহতি জেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় বনফুল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । জাতীয় যুব সংহতি জেলা শাখার সভাপতি বেলায়েত আলী খান জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মালিক এর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, শ্রমিক পার্টি জেলা সাধারন সম্পাদক জামাল হাসান, মীর মুজিবুর রহমান, মবশ্বির মিয়া। বক্তব্য রাখেন- মহিলা পার্টির সাধারন সম্পাদক রোকসানা বেগম, জাতীয় যুব সংহতি সিনিয়র সহ- সভাপতি বদরুল হাসান, রাজিব আহমেদ, হিরা মিয়া, জায়েদ জামান, বদরুল আলম চৌধুরী, চিনুরঞ্জন তালুকদার প্রমুখ। পবিত্র কোরান তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন- জাতীয় যুব সংহতি জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিলাদ।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জুন ২০১৮/ইকবাল