March 21, 2026, 2:14 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল করিম সরকার পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধিঃ

পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার স্থানীয় শাহ্ আব্দুর রউফ কলেজ হল রুমে অনুষ্ঠিত পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি ও বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট বি,এম সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের মহাসচিব নুরুজ্জামান প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, রংপুর বিভাগীয় বিএম সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আশরাফ খাঁন কিরন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বজ্রকথার উপ-সম্পাদক রফিক শাহ্, বিএম সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি শাহাজাহান আলী ভুলু, যুগের আলো পত্র লেখক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান আলী, পলাশবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান মাষ্টার, এফসাকল নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি নুরন্নবী সর্দার রবু, শাহ্ ঈসমাইল গাজী রহ: কোল্ড ষ্টোরের শাহানুর ইসলাম, পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম আজাদ, জাগো২৪ ডটকমের সম্পাদক আক্তারুজ্জামান রানা, কবি লুৎফর রহমান সাজু, সাংবাদিক নজরুল ইসলাম সর্দার, প্রমুখ। শেষে বজ্রকথা পরিবারের সদস্য সাংবাদিক আতাউর রহমান সুজনের অকাল মৃত্যুতে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ রবিউল ইসলাম। উল্লেখ্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ, সুধী, রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর