March 11, 2026, 12:14 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সাকিবের অবনমন, ৫ ধাপ এগিয়ে মুশফিক

সাকিবের অবনমন, ৫ ধাপ এগিয়ে মুশফিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের সেরা পারফরমার মুশফিকুর রহিম। সেটির প্রতিফলন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন মুশফিক।

প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ করেছেন মুশফিক, পরেরটিতে ৬০। পাঁচ ধাপ এগিয়ে আছেন তিনি ১৮ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তামিম ইকবাল, আগের মতোই আছেন ১৬ নম্বরে।

দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। আছেন ১৯ নম্বরে। তবে হারিয়েছেন অলরাউন্ডাদের র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব। সাকিবকে টপকে শীর্ষে উঠেছেন মোহাম্মদ হাফিজ।

প্রথম ওয়ানডেতে ২৯ রান করেছিলেন সাকিব, বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ওয়ানডেতে দুটি উইকেট নিলেও রান করেছেন ৫। তার রেটিং পয়েন্ট ৩৪৫। হাফিজের পয়েন্ট ৩৬০। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে হাফিজের রান ৩২, ৮ ও অপরাজিত ৩৪। উইকেট প্রতি ম্যাচেই একটি করে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৩২ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের পর বাংলাদেশের সেরা মাশরাফি বিন মুর্তজা, আছেন ২১ নম্বরে।

Share Button

     এ জাতীয় আরো খবর