March 21, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জিম্বাবুয়ে ড্র করলেই আটে বাংলাদেশ

জিম্বাবুয়ে ড্র করলেই আটে বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নেই আর কোনো টেস্ট। তার পরও বাংলাদেশ উঠে যেতে পারে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে। যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করতে পারে জিম্বাবুয়ে।

শনিবার শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজ জিততে না পারলেই আট থেকে নয়ে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ উঠবে আটে।

৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করছে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৭২। দশে থাকা জিম্বাবুয়ের এখন র‌্যাঙ্কিংয়ে কোনো পয়েন্ট নেই।

সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ পাবে মাত্র ১ পয়েন্ট। ১-০তে জিতলে পয়েন্ট থেকে যাবে ৭৫।

তবে সিরিজ ড্র হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭২। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আটে উঠবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ১-০তে জিতলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৬৯, জিম্বাবুয়ের ১৭। জিম্বাবুয়ে ২-০তে জিতে গেলে এক সিরিজ থেকেই মিলবে ২১ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৬৭।

এই সিরিজ দিয়েই আবার জিম্বাবুয়ের ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস। সাবেক অধিনায়ক টেইলরের বিশ্বাস, সামনের সময়টুকু হতে পারে জিম্বাবুয়ের ক্রিকেটের সেরা সময়।

দুটি টেস্টই হবে বুলাওয়েয়োতে। দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর