রাশেদুল ইসলাম পাবনা সদর প্রতিনিধিঃ
পাবনার এম শহীদ মুনসুর আলী কলেজের শিক্ষক ও কর্মচারীরা ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন ও বোনাসের দাবীতে ক্ষুব্ধ শিক্ষক কর্মচারীরা গতকাল মঙ্গলবার কলেজে তালা ঝুলিয়ে কর্ম বিরতি পালন ও বিক্ষোভ করেছেন।
পরিচালনা পরিষদ কমিটি গঠন নিয়ে জটিলতা সষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সকালে কলেজে এসে বিক্ষোভ শুরু করেন কয়েক জন শিক্ষক কর্মচারী। বেলা ১১ টার দিকে তারা একত্র হয়ে কলেজের প্রসাশনিক কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর বাইরের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।টানা বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করে শিক্ষকরা বাড়ী ফিরেন।
শিক্ষক কর্মচারীরা জানান স্বাস্থ মন্ত্রী মো.নাসিম কলেজের ভালো মন্দ বিভিন্ন বিষয়ে মতামত দেন। কারন কলেজটি তার বাবার নামে। সম্প্রতি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে জটিলতা তৈরি হলে তিনি একটি এ্যাডহক কমিটি গঠনের পরামর্শ দেন।কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ সেই মতামতের তোয়াক্কা না করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করান। এতে জটিলতা আরো তীব্র হয়।
কমিটির স্থায়ী ব্যবসায়ী ইদ্রিস আলীকে সভাপতি করা হয়। কিন্তু কমিটি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সভাপতি কলেজে আসছেন না। তারা কি কারনে কলেজে আসছেন না শিক্ষকরা তা জানেন না। এই কারনে শিক্ষক কর্মচারী বেতন ভাতা ৩ মাস হলো বন্ধ রয়েছে। আসন্ন ঈদে বোনাসও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপদ গ্রস্ত হয়ে আন্দোলনে নমেছে।
শিক্ষকদের সঙ্গ কথা বলে জানা যায়, এই কলেজে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। আরো ১৫০ জন শিক্ষক কর্মচারী রয়েছে।
পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা বলেন, বেতন বোনাসের জন্য তারা বার বার অধ্যক্ষ ও সভাপতিকে বলেছেন। কিন্তু তারা এ বিষয়ে কর্ণপাত করছেন না। ঈদের আগে বেতন বোনাস না পাওয়া গেলে আরো কঠিন আন্দোলন হবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে ফোন কেটে দেন।
প্রাইভেট ডিটেকটিভ/৬জুন ২০১৮/ইকবাল