রাশেদুল ইসলাম পাবনা সদর প্রতিনিধিঃ
এক দশক পূর্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত মঙ্গলবার প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করল। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করে। তখন থেকে বিশ্ববিদ্যালয় পরিবার এ দিনটিকে “বিশ্ববিদ্যালয় দিবস” পালন করে আসছে।
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। বেলা ১১ টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এরপর এক দশক পূর্তিতে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় উপাচার্য এম রোস্তম আলীর সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ২০০১ সালে জাতীয় সংসদে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন হয়। ২০০৮ সালে রাজাপুরে সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০০৯ সালের ৫ জুন প্রথম ক্লাস হয়। এরপর ঔ এলাকাতেই ৩০ একর জমির উপর গড়ে ওঠে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চোধুরী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যায়লের ৫ টি অনুষদে ২১ টি বিভাগের অধীনে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছে। রয়েছে আরো একটি আধুনিক ভাষা ইনষ্টিটিউট। একটি আধুনিক বিজ্ঞান ভবন, ২ টি আবাসিক হল, একাডেমিক প্রশাসনিক ভবন, ক্যানটিনসহ বিভিন্ন স্থাপনা আছে ক্যাম্পাসে। শিক্ষক আছে ১৫০ জন।
সহউপাচার্য মো. আনোয়ারুল ইসলাম বলেন একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান মনদন্ড হল শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্র। গত দশ মাসে এই বিশ্ববিদ্যলয়ের ১২ জন শিক্ষক উচ্চ শিক্ষার জন্য বাইরে গেছেন। আরো কয়েক জন শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন।
উপাচার্য এম রোস্তম আলী বলেন, এখানকার শিক্ষকেরা সর্বোচ্চ মান সম্মত শিক্ষা দিতে আপ্রাণ চেষ্টা করছেন। ফলে তারা আশাবাদী যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করে সেরা হতে পারবেন।
প্রাইভেট ডিটেকটিভ/৬জুন ২০১৮/ইকবাল