পাবনা সদর প্রতিনিধিঃ
পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে একটি মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতি বার গভির রাতে দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটক ভেঙ্গে এ ঘটনা ঘটায়।
মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, সিন্দুরিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরাতন। এ মন্দিরে সকাল ও সন্ধায় নিয়মিত পূজা-অর্চনা হয়। অন্য দিনের মত বৃহস্পতি বার সন্ধায়ও পূজা শেষে মন্দিরের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ রাতে স্থানীয় এক ব্যক্তি মন্দিরের দরজা খোলা দেখে ডাকাডাকি শুরু করেন। পরে সবাই এসে দেখতে পান কে বা কারা মন্দিরে ডুকে মন্দিরের দুটি মূর্তি ভাঙচুর করেছে এবং মন্দিরের বেশ কিছু জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ বেড়া শাখার সভাপতি সুবল রায় বলেন, দুর্বৃত্তরা দামি পাথর ভেঙ্গে মন্দিরের ৩ টি নারায়নের শিলা নিয়ে গেছে। এছারা তারা বেশ কিছু দামি বাসন পত্র নিয়ে যাওয়ার পাশাপাশি দুটি মূর্তি ফেলে দিয়ে গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, আমরা ঘটনাস্খল পরিদর্শন করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জরিত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩জুন ২০১৮/ইকবাল