মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ পিএসপি‘র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় কায়রান রেস্টুরেন্টে গত ১ জুন। ঐতিহ্যবাহী দিশালোক গ্রামের আমেরিকা প্রবাসী আছাদ মিয়ার সৌজন্যে ও আর্থ মানবতায় নিয়োজিত প্রবাসী সমাজকল্যাণ পরিষদ পিএসপি’র চেয়ারম্যান এমদাদ রহমান তরফদার ও জয়নাল তরফদার,হেলাল তরফদার,আশরাফুর রহমান,আছাদ মিয়াসহ সকল প্রবাসীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা সেক্রেটারি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মতিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক জিতু তালুকদার, ডাঃ জুয়েল আহমদ ফয়েজ, মতলিব মিয়া, হারুন মিয়া,আনছার মিয়া,আব্দুল বাছিত, পিএসপির বাংলাদেশ টিমের সদস্য নাজমুল হোসেন, আবু সুফিয়ান, শামিম চৌধুরী, ক্বারী জাহাঙ্গীর আলম, লিপু মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাইভেট ডিটেকটিভ/২জুন ২০১৮/ইকবাল