March 23, 2026, 9:22 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের ইফতার

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে মানব কল্যানে উৎসর্গ করতে হবে

মোঃ ফখরুল ইসলাম জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (৩১মে) জগন্নাথপুর পৌর পয়েন্টের মিতালী গ্রীল রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল ফজলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.ফারজানা আক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার চেয়ারম্যান ও অনলাইন পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করিম,জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান,উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী,থানার এ এস আই শাহিন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুল ছত্তার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী কৃতি ফুটবলার জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাংবাদিক গোবিন্দ দেব, অনলাইন পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও বার্তা সম্পাদক জাকারিয়া আহমদ, আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আরিফ আল আমীন, অর্থ সম্পাদক উজ্জল মিয়া, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফজলুল করীম সুমন, সিলেটের বিশ্বনাথ শাখার আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব ইমাদ উদ্দিন আকাশ ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। রমজান হচ্ছে শিক্ষার মাস । যদি আমরা রমজান মাসের শিক্ষাকে কাজে লাগাতে পারি তাহলে সুন্দর সমাজ গঠনে সহায়ক ভুমিকা রাখবে।বক্তারা আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের মহতি কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন সবাইকে হিংসা ও হানাহানি পথ পরিহার করে মানব কল্যানে নিজেকে উৎসর্গ করতে হবে ।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিদ্দিকীর কোরআন তেলাওয়াত ও সহ-সভাপতি সোলেমান হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. ফয়জুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম আল তাহিদ, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইসমাইল আলী মিজু, অর্থ সম্পাদক বিথি রাধা নাথ, সহ-অর্থ সম্পাদক রাসেল খান রাজু, সমাজ কল্যান সম্পাদক ফয়সল আহমদ, সহ-সমাজ কল্যান সম্পাদক মিনহাজ মিয়া, সহ-তথ্য সম্পাদক আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক নবীন রঞ্জন বনিক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা চন্দ প্রমূখ।ইফতার পূর্বে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি ও জগন্নাথপুর সদর জামে মসজিদের খতিব মাওলানা আজমল হোসাইন জামী ।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর