March 31, 2026, 12:57 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

মাদক দেশ থেকে চিরতরে উৎখাত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

রিয়াজুল হক লিটু কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কুড়িপাড়ায় নিম্নবিত্ত, অসহায় মানুষের জন্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- মাদক একটি সামাজিক ব্যাধি, এর ভয়াবহতা গ্রামেও ছড়িয়েছে, ক্যান্সারে রুপ নিয়েছে। মাদক নামের এই ক্যান্সার উৎখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেছেন- এখানে কোন রাজনীতি নেই। কাউকে ছাড় দেয়া হবে না, মাদক সমাজ থেকে চিরতরে উৎখাত করা হবে।

কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শহীদ এম, মনসুর আলী সহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই কুড়িপাড়া গ্রামে শৈশব কেটেছে বঙ্গবন্ধুর আজীবনের বিশ্বস্ত সহচর সিরাজগঞ্জের মাটি ও মানুষের সন্তান শহীদ এম মনসুর আলীর। সেই মাটিতে ইফতার মাহফিলে তাঁর পরিবারের সদস্যবর্গ, আত্বীয়-স্বজন ও তাঁর শৈশব কালের ক’জন সহপাঠি সহ এলাকার নিম্নবিত্ত ও অসহায় গরীব মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে যোগ দেবার আগে শহীদ এম মনসুর আলীর ভিটামাটিতে পারিবারিক অর্থায়নে আধুনিক স্থাপত্য শৈলীর নির্মাণাধীন ’মনসুর আলী স্মৃতি’ মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় তাঁর সাথে সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, এইচ ই ডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, শফিকুল ইসলাম, রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তাফা খোকন, মিজানুর রহমান দুদু, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর