April 7, 2026, 12:54 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজধানীতে হাসপাতালে সেবা না পাওয়া অন্তঃসত্ত্বাকে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

রাজধানীতে হাসপাতালে সেবা না পাওয়া অন্তঃসত্ত্বাকে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার তিন হাসপাতাল ঘুরেও সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় এক নারীকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট গণমাধ্যমে প্রকাশিত ওই ঘটনার খবর নজরে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক বিচারপতি মাহমুদ উল্লাহ বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারি করেছে, যেখানে ওই নারীকে চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় দোষীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে স্বাস্থ্যসচিব, আইজিপি, সমাজকল্যাণ সচিব, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, আজিমপুর শিশু মাতৃসদনের সুপারিন্ডেন্ট, মাতৃসদনের চিকিৎসক নিলুফার, ঢাকার জেলা প্রশাসক লালবাগ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে এছাড়া ঘটনা তদন্ত করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং আজিমপুর শিশু মাতৃসদনের সুপারকে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী নভেম্বর বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে আদালত পারভিন আক্তার নামের এক নারী গত মঙ্গলবার প্রসব বেদনা ওঠার পর ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ আজিমপুর শিশু মাতৃসদনে গিয়েও চিকিৎসা পাননি পরে রাস্তার ওপরেই ওই নারী সন্তান প্রসব করেন, কিন্তু কিছুক্ষণ পরই নবজাতকের মৃত্যু হয় পরে ঘটনা গণমাধ্যমে প্রকাশের হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আদালত আদেশে বলে, পারভিন আক্তারের যথাযথ চিকিৎসা এবং তত্ত্বাবধানের অভাবে তার নবজাতকের মৃত্যু হয় এই সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আমাদের মত গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্যতার ওপর কালিমা লেপন আমাদের স্বাস্থ্য সেবায় গরিব জনগোষ্ঠী অত্যন্ত নিগৃহীত তাদের চিকিৎসায় সরকার এবং সরকারের সেবা সংস্থাসমূহের অবহেলা দৃষ্টান্ত হয়ে থাকবে ফলে সরকার সেবা সংস্থাগুলোর সচেতন হওয়া আবশ্যক

Share Button

     এ জাতীয় আরো খবর