জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (আহমদাবাদ) গ্রামে গতকাল সোমবার গাছ থেকে আম পাড়া নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষের হতাহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়,কুবাজপুর (আহমদাবাদ) গ্রামের মৃত ইছকন্দর মিয়ার ছেলে আওলাদ মিয়া (৫০) ও তার ছোট ভাই কছির মিয়া (৪০) এর মধ্যে গাছ থেকে আমপাড়া নিয়ে সকালে গাছ থেকে আম পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষে ৩জন আহত হয়েছে।আহতরা হলেন ইছকন্দর মিয়ার বড় ছেলে আওলাদ মিয়া (৫০), আওলাদ মিয়ার স্ত্রী লায়লা বেগম (৪০) ও তার ছেলে ফাহিম আহমদ (১৫)। আহতদের মধ্যে আওলাদ মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এব্যাপারে জানতে রানীগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো.মিলাদ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, কলটি রিসিভ করেন নাই।
প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল