February 10, 2026, 5:58 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

দেড়যূগেও উন্নয়ন না হওয়ায় ছাতকে ৭কি.মি. পাকা সড়ক মেরামত করে রেকর্ড সৃষ্টি

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকেঃ
ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ২০০১সালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জনসভায় একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রাচীনতম খুরমা বাজারকে উন্নয়নের আশায় এমপির নামে ‘মানিকগঞ্জ বাজার’ নামকরণ করা হয়। কিন্তু দেড়যূগেও বোকারভাঙ্গা হতে মানিকগঞ্জ বাজার পর্যন্ত ৭কি.মি. পাকা সড়ক মেরামত না করায় তাদের সে আশা দূরাশায় পরিণত হয়। এসড়কে দীর্ঘদিন থেকে যাতায়াত বন্ধ থাকায় অবশেষে বোকার ভাংগা শ্রমিক সংগঠনের উদ্যোগে এলাকার সচেতন নাগরিকের সহযোগিতায় মেরামতের কাজ চলছে। এরাস্তা দিয়ে খাশিপুর, খুরমা, মাধবপুর, ছোট মায়েরকোল, বড় মায়েরকোল, মুনিরজ্ঞাতি, মনিপুর, দড়ারপার, শেওলাপাড়া, মর্যাদ, সিকন্দরপুর, চেগাপাড়া, সেনপুর, ভূইগাঁও, সিংচাপইড় ইউপির বড়-সৈদেরগাঁওসহ আরো ১৫/২০টি গ্রামে হাজার মানুষ প্রত্যহ বোকারভাঙ্গা-মানিকগঞ্জ-মায়েরকূল সড়কে যাতায়াত করে থাকেন। পরিবহন শ্রমিক জয়নাল হাজারী, আঙ্গুর মিয়া, সুজন মিয়া, জসিম উদ্দিন, শফিক উদ্দিন, আমির উদ্দিন, আবুল হোসেন, খলিল আহমদ, ইউসুফ আহমদ, লায়েক আহমদ, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, রহিদ আলী, জাহাঙ্গীর, হাছান আহমদ, মুহিবুর রহমান, আব্দুর রউফ, সুমন মিয়া, নজির, শাহজাহান, জুয়েল, কাওছার, আজিরসহ অন্যান্যরা স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত এলাকাবাসির কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন। তাদের এমহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর