February 11, 2026, 7:24 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

আসছে ঈদে পূর্ণিমা

আসছে ঈদে পূর্ণিমা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কয়েক বছর ধরেই ঈদে ছোট পর্দায় সরব উপস্থিতি ঘটে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমার। এবারের ঈদেও এর ব্যত্যয় ঘটছে না। এবার দুটি টেলিফিল্ম ও নাটকে দেখা যাবে এ নায়িকাকে। এরইমধ্যে তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ শীর্ষক একটি টেলিফিল্মের কাজ শুরু করেছেন গত ২৬শে মে থেকে। রাজধানীর উত্তরায় অভিনেত্রী রিচি সোলায়মানের শুটিং হাউজ ‘নীলাঞ্জনা’য় এই টেলিফিল্মের শুটিং শুরু হয়েছে। এর গল্প প্রসঙ্গে নিদের্শক রাজিব বলেন, ঘটনাক্রমে যে পাত্রীকে পাভেলের দেখার কথা ছিল তাকে না দেখে অন্য এক পাত্রী নীতুকে দেখতে হয়।

কিন্তু পাভেলের নীতুকেই খুব ভালো লেগে যায়। নীতুর চেহারায় কিছুটা সমস্যা থাকায় সে নিজেকে পাভেলের জীবনের সঙ্গে জড়াতে চায় না। কিন্তু পাভেলের ভালোবাসার কাছে একসময় হার মানে নীতু। এমনই এক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’। এতে নীতু চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা এবং পাভেল চরিত্রে ইমন। পূর্ণিমার বাবার চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, রাজিব ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তার গল্পটা খুব ভালো হয়। যে কারণে গল্পের প্রতি এক ধরনের ভালোলাগা নিয়ে কাজ করা যায়। তাছাড়া রাজিব ভাইয়ের নির্দেশনায় কাজ করা যায় খুব আরামে। ঈদের টেলিফিল্ম বলেই যে তাড়াহুড়া করে শেষ করতে হবে এমন নয়, তিনি শিল্পীদের বেশ আরাম দিয়ে ভালোভাবেই কাজ আদায় করে নেন। কেন নীতু চরিত্রে পূর্ণিমা, এমন প্রশ্নের জবাবে নির্দেশক রাজিব বলেন, আমি নীতু চরিত্রটি এমনভাবে রচনা করেছি যে দেখতে খুব সুন্দর এবং লক্ষ্মী একটি মেয়ে। এই দুটি বৈশিষ্ট্যের জন্য আমি পূর্ণিমা ছাড়া আর কাউকেই বিকল্প ভাবিনি। কারণ, আমার মনে হয় পূর্ণিমা সত্যিই খুব সুন্দর এবং লক্ষ্মী মেয়ে। এই টেলিফিল্মের কাজের পর পূর্ণিমা আবীর খানের নির্দেশনায় একটি নাটকের কাজ করবেন। এদিকে এবারের ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলের আনন্দ মেলায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালেন পূর্ণিমা। অন্যদিকে আরটিভিতে তারই উপস্থাপনায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’।

Share Button

     এ জাতীয় আরো খবর