March 22, 2026, 4:54 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রমজান মাসে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে দারুল কেরাত প্রশিক্ষণ

জুয়েল আহমদ জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ইসলামী জীবন ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে দারুল কেরাত প্রশিক্ষণ।ইহলৌকিক ও পরলৌকিক জীবন যাপনের জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করা আমাদের একটি মৌলিক ও ধর্মীয় দায়িত্ব। এই পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী বিচরণ ক্ষেত্র।কোন প্রাণীই পৃথিবীতে স্থায়ী নয়।প্রত্যেক প্রাণীই পৃথিবীতে এসেছে একটি নির্দিষ্ট সময়ের জন্য।প্রাণীকুলের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব।তাই এই ক্ষণস্থায়ী সময়ে সৃষ্টির সেরা জীবকে কিছু ধর্মীয় এবাদত বন্দেগি করতে হয়।এই এবাদত বন্দেগীর নিয়ম-কানুন অর্জন করতে হয় ধর্মীয় মক্তব ও মসজিদ থেকে।আর সেই অর্জনের একটি উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে রমজান মাসে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে দারুল কেরাত প্রশিক্ষণ।তেমনি প্রশিক্ষণের একটি কেন্দ্র হচ্ছে দারুল

কেরাত আঞ্জমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ।
সরেজমিন ঘুরে দারুল কিরাত আঞ্জমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা দারুস সালাম বড় জামে মসজিদ শাখার ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ইসলামী আদর্শ শিক্ষা ও ধর্মীয় জীবন যাপনে এর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশী।এখান থেকে দুনিয়া ও আখিরাতের সম্পদ অর্জন করা সম্ভব।তাই আমাদের প্রত্যেকে মুসলমানের এই শিক্ষা অর্জন করা আবশ্যক।
এই প্রশিক্ষণ কেন্দ্রের মাওলানা আব্দুর রহমান বলেন, শিশুদের উপযুক্ত সময়ে ধর্মীয় শিক্ষায় দক্ষ করে তোলার জন্য প্রাত্যহিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিবছরের ন্যায় এ বছরও রমজান মাসে আয়োজন করেছি।আমাদের এখানে রাবে জামাত পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন।তাছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এরকম আরও অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।আশা করি আমাদের এই উদ্দ্যোগ ও সকলের সহযোগিতা মহান আল্লাহ যেন কবুল করেন।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর