March 20, 2026, 4:42 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

১০০ কোটির মাইলফলকের পথে আলিয়ার ‘রাজি’

১০০ কোটির মাইলফলকের পথে আলিয়ার ‘রাজি’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বক্স অফিসে একটা দারুণ দ্বিতীয় সপ্তাহ কাটাল আলিয়া ভাটের স্পাই থ্রিলার ‘রাজি’। আলিয়া ও ভিকি কৌশলের এই ছবিটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। আর ইতোমধ্যে ছবিটি আয় করে ফেলেছে ৯৩ দশমিক ৮৮ কোটি রুপি। আশা করা হচ্ছে তৃতীয় সপ্তাহেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ‘রাজি’।  ১৫তম দিনে ছবিটির আয় ছিল ২ দশমিক ২৫ কোটি রুপি। এ বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, বক্স অফিসকে বেশ শক্ত হাতে ধরে রেখেছে রাজি। নতুন মুক্তি পাওয়া ছবিগুলো এর আয়ে খুব একটা বাধা সৃষ্টি করতে পারছে না। তৃতীয় রবিবারেই হয়তো ছবিটি ১০০ কোটি আয়ের ঘরে পা রাখবে। গত ১১ মে মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘রাজি’।

Share Button

     এ জাতীয় আরো খবর