April 10, 2026, 9:03 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পর পর দুই ছবি নিয়ে তমা

পর পর দুই ছবি নিয়ে তমা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আসছে ৩রা নভেম্বর তমা মির্জা অভিনীত নতুন ছবি ‘গেইম রিটানর্স’ মুক্তি পাবে। এরপর ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন ছবি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবির নাম ‘চল পালাই’। পরপর দুই মাসে দুটি ছবি মুক্তি পাবে তার। তবে এ নিয়ে কোনো টেনশন নেই বলে জানালেন তমা। তিনি গতকাল বলেন, দুটি ছবির গল্প দুই ধরনের।

তাই এটা নিয়ে আমার মনে কোনো টেনশন নেই। বরং আমি আত্মবিশ্বাসী। বর্তমানে ‘গেইম রিটানর্স’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছি। এরমধ্যে এ ছবির ‘এক চোখে তুমি’ শিরোনামের গানটি দর্শকের মন ছুয়েছে। বেশ কিছু ফোন কল পেয়েছি। এ ছবির পর ডিসেম্বরে ‘চল পালাই’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে আমার বিপরীতে শাহরিয়াজ ও শিপন অভিনয় করেছেন। আশা করি, পর পর দুটি ছবি থেকে বেশ ভালো সাড়া পাব। ‘গেইম রিটানর্স’ ছবিতে তমার বিপরীতে অভিনয় করেছেন নিরব। আর ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান। ছবিতে তমার পাশাপাশি লাবণ্য লি নামে একজন নবাগত অভিনেত্রীও কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করছেন। উল্লেখ্য, এরইমধ্যে এ অভিনেত্রীর ‘বলো না তুমি আমার’, ‘মানিক রতন দুই ভাই’, ‘তোমার মাঝে আমি’, ‘ইভটিজিং’, ‘ও আমার দেশের মাটি’, ‘এক মন এক প্রাণ’ ‘তোমার কাছে ঋণী’ ‘নদীজন’, ‘অহংকার’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। তমা গত ২৪শে জুন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর আসরে ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পান।

Share Button

     এ জাতীয় আরো খবর