February 7, 2026, 10:10 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

জগন্নাথপুরে মাদক বিরোধী অভিযানে মাদক সহ গ্রেফতার ৩

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় চলমান মাদক বিরোধী অভিযানে মাদক সহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরাহলেন উপজেলার পৌরশহরের বাসুদেব বাড়ীর মাদক ব্যবসায়ী সেলিম মিয়া ও তাহার সহযোগী আনখার মিয়া ও সাকির মিয়া।

জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সংগীয় অফিসার মো.সাদেকুর রহমান সহ একদল পুলিশ গত বৃহ:বার (২৪মে) রাত ১০টায় পৌরশহরের বাসুদেব বাড়ী থেকে মাদক ব্যবসায়ী সেলিম এর বাড়ীতে গেলে মাদক ব্যবসায়ী সেলিম মিয়া সহ তাহার সহযোগি আনখার মিয়া ও সাকির মিয়া পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা করিলে তাহাদেরকে আটক করেন
উপস্থিত সাক্ষীগন সহ সংগীয় অফিসার ও ফোর্সের উপস্থিতিতে আটককৃত সেলিম মিয়ার ডান হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করিয়া ব্যাগের ভিতর পুরাতন খবরের কাগজে মোড়ানো ২ (দুই) পুটলা গাঁজা,যাহার ওজন অনুমান ১০০ গ্রাম, মূল্য ২০০০ টাকা এবং আনখার মিয়াকে তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা পুরাতন কাগজে মোড়ানো ১ (এক) পুটলা গাঁজা,ওজন অনুমান ৫০ গ্রাম,মূল্য অনুমান ১০০০ টাকা এবং আটককৃত শাকির মিয়ার দেহ তল্লাশী করিয়া তাহার কোমড়ে লুঙ্গির ভাজে পুরাতন কাগজে মোড়ানো ১ (এক) পুটলা গাঁজা,ওজন অনুমান ৫০ গ্রাম,মূল্য অনুমান ১০০০ টাকা পাওয়া যায়। মাদক ব্যবসায়ী সেলিমের মা আসামী আয়মনা বেগমকে জিজ্ঞাসাবাদে এবং তাহার দেখানো মতে তাহার শয়ন কক্ষে খাটের নিচ হইতে একটি পলিথিনের ভিতর পুরাতন খবরের কাগজে মোড়ানো ২ (দুই) পুটলা গাঁজা,যাহার ওজন অনুমান ১০০ গ্রাম,মূল্য ২০০০ টাকা পাইয়া রাত ১০টার সময় জব্দ করা হয়। উক্ত বিষয়ে এসআই হাবিবুর রহমান থানায় মামলা দায়ের করেন।মামলা নং-১৭ তাং-২৪-০৫-২০১৮ ইং,ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/২০০৪) এর ১৯ (১) টেবিলে ৭(ক) রুজু হয় এবং মামলার তদন্তভার এসআই কবির উদ্দিন এর উপর অর্পণ করা হয়।

জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীদের আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর