February 10, 2026, 6:57 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

পাইকগাছায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা

আফরোজা পারভীন ইউ পি ডি আই পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় গৃহবধুকে শ্লীলতাহানীর চেষ্টা ও নগদ অর্থ এবং স্বর্ণাংঙ্কার লুটের অভিযোগে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কালুয়া গ্রামের এক গৃহবধুর (২৪) স্বামী শ্রমজীবী হওয়ায় তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন। এ সুযোগে একই এলাকার কোরবান আলী সরদারের ছেলে মাসুম বিল্লাহ (২৮) ও গজালিয়া গ্রামের রফিকুল ইসলাম মিস্ত্রীর ছেলে আশরাফুল ইসলাম ওই গৃহবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরিকল্পনা মোতাবেক প্রতিবেশী দুই ব্যক্তি ৩০ এপ্রিল গভীর রাতে গৃহবধুর ঘরে প্রবেশ করে তাকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র জোর পূর্বক নিয়ে যায়। এ সময় গৃহবধুকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এঘটনায় গত ৮ মে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাসুম বিল্লাহ ও আশরাফুল ইসলামকে আসামি করে ২৭৩/১৮ নং সিআর মামলা করেছে।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর