March 23, 2026, 3:05 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাজে ধর্ষক! নামে কবিরাজ

মোঃ ওমর আলী ভূঞা  সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ
কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিওচিত্র ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে সিরাজগঞ্জে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে মহিলাদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্য্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর