February 10, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

মায়ের কাছে পানি চেয়ে চিরনিদ্রায় মুক্তামণি

আব্দুল কাদের DPDI চাঁদপুর  প্রতিনিধিঃ

ফজরের আজান হওয়ার সাথে সাথে মুক্তামণির ঘুম ভেঙে যায়। ভোর বেলাতে মন সায় দিলে কিছু মুখে দেয়। না হলে যন্ত্রণার সাথে জীবনের নীরব যুদ্ধ করে ফের আরও একটু ঘুমানোর চেষ্টা করে সে। আজও তার ব্যতিক্রম হয়নি।
তবে সকাল সাড়ে সাতটার দিকে চিৎকার করে বাড়ির সবাইকে কাছে ডেকে নেয় মুক্তা। অন্য দিনের সাথে আজ সকালের নিয়মে ছন্দ পতন হয়। দৌড়ঝাঁপ করে বাড়ির সবাই ছুটে আসে মুক্তার পাশে। এক পলক দেখে নেয় সব প্রিয় মুখগুলো। পরে মাকে পানি খাওয়ার কথা বলে এক গ্লাস পানি আনতে বলে মুক্তা। বাবা দাঁড়িয়ে থাকে তার মাথার কাছে। পানি নিয়ে আসার পর বাবার হাতে পানির গ্লাস দিয়ে সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলে। এরপর ঘরের মধ্যে থাকা বাবাকে বলে আমার ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে পানি খাবো। তোমরা তোমাদের কাজে যাও। মুক্তা ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই সে ছেড়ে যায় পৃথিবীর মায়ালোক।
গতকাল সকালে সাতক্ষীরায় আলোচিত বিরল রোগে আক্রান্ত মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন ক্রন্দনরত অবস্থায় এসব কথা বলেন। পাশেই মুক্তামণির চাচি খাদিজা খাতুন বিলাপ করছিলেন। শোকে সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন বার বার। জ্ঞান ফিরে স্বজদের বলছিলেন, মুক্তামণি তাকে বলেছিলো ভাগ্য ভালো চাচি। আমার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে পেরেছেন। না হলে হয়তো এতোদিনে মরেই যেতাম। সে আবারও স্কুলে যাওয়ার কথা বলতো।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে মুক্তামণি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়। মুক্তার মৃত্যুতে সাতক্ষীরার মানুষ শোকাতুর হয়ে ওঠে। মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে আসেন সদর উপজেলা আ’লীগের সভাপতি মোঃ শওকত হোসেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সজ্জাদুর রহমান, জেলাপ্রশাসকের পক্ষে সাবেক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহাজান আলী, উপজেলা আ’লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ।
জানা যায়, কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামণির দেহে দেড় বছর বয়সে একটি মার্বেলের মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারণ করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারণ করে পচে উঠতে থাকে।
২০১৭ সালের জুলাই মাসের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যমে মুক্তামণির রোগের কথা প্রচারিত হলে সরকারি উদ্যোগে তাকে ওই বছরে ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। টানা ছয় মাসের চিকিৎসায় খানিকটা উন্নতি হওয়ায় ২০১৭ সালের ২২ ডিসেম্বর মুক্তামণিকে এক মাসের ছুটিতে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। তার দেহে নতুন করে পচন ধরে। পোকা জন্মায়। এমনকি রক্তও ঝরে। তার ওষুধপত্র বন্ধ হয়ে যায়। দিনে একবার করে তার ড্রেসিং করা হতো।
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে, মুক্তামণির মৃত্যুতে সাতক্ষীরা জেলাসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর মুক্তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাদার কবরের পাশে দাফন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর