March 22, 2026, 4:21 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের মৃত ঃ কালা মিয়া মেম্বার এর পুত্র ও বর্তমান ইউপি সদস্য ফরিদ মিয়ার ছোট ভাই তাছলিম হার্ডওয়ার এর স্বত্তাধিকারী জসিম মিয়া এর বিরুদ্ধে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে- বিষয়টি পুলিশ প্রশাসনকে না জানিয়ে একটি লিখিত স্বরণলিপির মাধ্যমে বড় অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি রফা-দফা করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে। জানা গেছে- তাছলিম হার্ডওয়ার এর স্বত্তাধিকারী জসিম প্রায় ২বছর যাবৎ শ্রীমঙ্গল উপজেলার লেবার হাউস এর পার্শ্বে তাছলিম হার্ডওয়ার নামীয় প্রতিষ্টানে ব্যবসা করছে এবং সেখানে স্ত্রীসহ বসবাস করে আসছে। প্রতিবন্ধী কিশোরীর মামী জানান- জসিম তার বাসায় কাজের কথা বলে দুপুরে শ্রীমঙ্গলস্থ বাসায় নিয়ে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে তাদের বাড়ীতে ফেরৎ নিয়ে আসে। এ সময় সে তাদেরকে জানায় তার হাত পায়ে বেঁধে জোরপৃর্বক ধর্ষণ করা হয়েছে। ঘটনার সত্যতা জানতে এ প্রতিবেদক গত ১৮ মে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (বেড নং- ২৭) চিকিৎসাধীন বাসার মনিব কর্তৃক নির্যাতিত প্রতিবন্ধী কিশোরীকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রতিবন্ধী কিশোরী নারী সে দু‘হাত ধরে নির্যাতনের চিত্র বর্ণনা করছে এবং তার সাথে যে অমানবিক পশু সুলভ আচরন করা হয়েছে তা সাংস্কৃতিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান- বিষয়টি আমার জানা নেই। ধর্ষনেরমত গুরুতর অপরাধ কেউ এ ভাবে আপোস-মীমাংসা করতে পারেননা। আমি খোঁজ নিয়ে দেখছি।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর