December 17, 2025, 8:42 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

ঈদে পাঁচ শ্যালিকার সঙ্গে সজল

ঈদে পাঁচ শ্যালিকার সঙ্গে সজল

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঈদে পাঁচ শ্যালিকার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা সজল। ঈদের দশ পর্বের ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শীর্ষক নাটকে পাঁচ শ্যালিকার সঙ্গে দেখা যাবে এই অভিনেতাকে। এটিএন বাংলার জন্য নাটকটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করছেন জুয়েল আহমেদ। পাঁচ শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন জেনি, শারমিন আঁখি, ইসরাত তন্নি, কাজল সুবর্ণ ও নাইরোজ শিফাত। নাটকটিতে সজলের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন।

গল্পে দেখা যাবে, সজলকে ভালোবেসে বিয়ে করেন স্নিগ্ধা। তাদের বিয়ের পর অন্য পাঁচ শ্যালিকাদের বিয়ে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সজল। কারণ পাঁচ শ্যালিকার বিয়ের ব্যবস্থা করতে পারলেই শ্বশুরের কাছ থেকে একটি বাড়ি পাবেন। এভাবে মজার নানা ঘটনার মধ্য দিয়ে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা।

Share Button

     এ জাতীয় আরো খবর