February 10, 2026, 7:02 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

সোনাগাজীতে অস্ত্রসহ ১০ মামলার আসামি জসিম ডাকাত গ্রেফতার, ৯ পুলিশ সদস্য আহত

মিজানুর রহমান আলমগীর সোনাগাজী ( ফেনী) প্রতিনিধিঃ

সোনাগাজীতে অস্ত্রসহ ১০ মামলার আসামি জসিম ডাকাত গ্রেফতার, ৯ পুলিশ সদস্য আহত
সোনাগাজীর উপকূলীয় চরদরবেশ ইউনিয়ন চর সাহাভীকারী গ্রামে গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও জলদস্যু জসিম উদ্দিন প্রকাশ জসিম ডাকাত (৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরসাহাভিকারী এলাকা থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জলদস্যু জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জসিমকে থানায় নিয়ে আসার সময় দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের হাজী পাড়া আবুল বাশারের দোকানের সামনে ওঁৎপেতে থাকা তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ৯ পুলিশ সদস্য ও জসিম আহত হন। আহত পুলিশ সদস্যরা হলো সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক তাজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোঃ আরিফ, মোঃ রফিক, কনস্টেবল আবুল হাশেম, বাবুল সরকার, আবদুর রব, মমিনুল হক, শাহাদাত হোসেন ও আবদুল মান্নান। গ্রেফতার জসিম দক্ষিন চরসাহাভিকারী গ্রামের আবু তাহেরের ছেলে। জসিমের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৪টি ডাকাতি, ১টি হত্যা, ১টি অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন অস্ত্রসহ জসিম ডাকাতকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান গত শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান আহত পুলিশ সদস্যরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর