March 25, 2026, 11:58 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আমিরাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত প্রবাসী মুজিবসেনার প্রতিষ্ঠাতা “আল আমিন”

এটিএম. তুফায়েলঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার  তৃণমূল থেকে বেড়ে উটা ছাত্রনেতা মোঃ আল আমিন| জকিগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসকে ২০১০সালে শিবির মুক্ত ক্যাম্পাস ঘোষনাকারী ছাত্রনেতা মোঃ আল আমিন। রাজনৈতিকভাবে প্রতিপক্ষের মামলা হামলার স্বীকার হয়ে ২০১২সালে উনি পাড়ি জমান প্রবাসে। প্রবাসে গিয়েও উনি বসে থাকেননি, সেখানে গিয়ে উনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেইসবুকের মাধ্যমে বৃহত্তর

সিলেটের প্রবাসী আওয়ামী নেতাদের সাথে যোগাযোগ করে সৃষ্টিকরেন আন্তর্জাতিক মুজিববাদী সংগঠন প্রবাসী সিলেটী মুজিবসেনা সংগঠন- হয়ে উটেন একজন তরুণ জনপ্রিয় সংগঠক।
উনার সাথে যোগাযোগ করলে উনি বলেন, আমি আমিরাতে আছি ঠিকই কিন্তু আমার মনটা পড়ে আছে সিলেটের আওয়ামী রাজনৈতিক অঙ্গনে, দেশ ও জাতির জন্য কিছুটা করার চেষ্টা করছি,কতটুকু সফল হবো তা জানিনা,তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমৃত্যু লালন করে যাবো এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়নের জন্য প্রবাসে থেকেও সর্বদা কাজ করে যাবো। আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জিবনের সংগ্রামকে বিবেচনা  করে বাংলাদেশ ছাত্রলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে মুল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের প্রতি। উনি কৃতজ্ঞতা জানান বহির্বিশ্ব ছাত্রলীগের অন্যতম মাষ্টারমাইন্ড কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক জামশেদ আহমেদ ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ অমির প্রতি।
এছাড়া উনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উনার শুভাকাঙ্ক্ষী যেসকল নেতৃবৃন্দ উনাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছাভার্তা  পাটিয়েছেন,বিশেষ করে উনার নিজ এলাকা জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বহির্বিশ্বের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও উনার নিজ হাতেগড়া অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মুজিববাদী সংগঠন প্রবাসী সিলেটী মুজিবসেনার প্রত্যেক নেতৃবৃন্দের প্রতি।
সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন বলে মনোভাব প্রকাশ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর