ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান, শবে কদর, জুম’আতুল বিদা ও ইদ-উল-ফিতর উপলক্ষ্যে দীর্ঘ ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ৪২ দিনের ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে বলে প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার (১৫মে) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ২৬ জুন। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ছুটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে এবং বিভাগীয় চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। ছুটি শেষে ২৭ জুন থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪মে২০১৮/ইকবাল