ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
‘যত চাস রক্ত নে, কোটা থেকে মুক্তি দে’ ‘ আর নয় বিজ্ঞাপন,

চাই এবার প্রজ্ঞাপন’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে এসে মিলিত হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয়।
প্রায় ১ ঘন্টা রাস্তার পাশে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচী শেষ করে তারা। এসময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর সেখানে অবস্থান করে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪মে২০১৮/ইকবাল