March 25, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোরহানউদ্দিনে বাল্যবিবাহ’কে লাল কার্ড প্রদর্শন

রাকিব হোসেন ভোলা প্রতিনিধিঃ

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেম’কে সবুজ কার্র্ড প্রদর্শন করে শপথ করানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দুস এর সভাপতিত্বে, প্রধান অতিথি ভোলা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান এর উপস্থিতিতে শিক্ষার্থীদেরকে শপথ করানো হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র ও আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সরকারি (প্রস্তাবিত) আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ এস এম গজনবী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, মহিলা বিষয়ক কর্মকতা আফরোজা জেসমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা ছিদ্দিকা, উপজেলা পরিসখ্যান কর্মকর্তা ননী গোপাল দে এবং এআরডিও আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর