February 11, 2026, 7:43 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তা দেবে ইরান

রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তা দেবে ইরান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইরান নতুন আসা রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহায়তা দেবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুর গত রোববার কক্সবাজারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানিয়েছেন। শরণার্থীদের সহায়তায় ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ইরান এর আগে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের নিন্দা জানিয়েছে। সেখানে সহিংসতার মুখে পালিয়ে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর