March 25, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গৌরনদীতে পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে কীটনাশক পানে সাদিয়া আক্তার (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। এবারের এসএসসি পরীক্ষায় ফেল করে গতকাল রোববার (০৬ মে) বিকালে কীটনাশক পানে সাদিয়া আত্মহত্যার চেষ্টা করে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাদিয়া উপজেলার বার্থী গ্রামের হাবুল হাওলাদারের কন্যা ও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

বিষয়টি উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বি.এম ইদ্রিস নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষাবোর্ড রোববার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৪ পরীক্ষার্থীর মধ্যে ২জন জিপিএ-৫ সহ ১৪৫ জন পাস করেছে।

পরীক্ষার্থী সাদিয়া আক্তারসহ ৩৯ পরীক্ষার্থী ফেল করেছে। পরীক্ষায় ফেল করায় কষ্ট ও দুঃখ সইতে না পেরে সাদিয়া রোববার বিকাল ৫টা দিকে পরিবারের সদস্যদের অজান্তে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর