March 22, 2026, 8:05 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুলাউড়া ফিল্টের বাজারে মসজিদ নির্মানে আনন্দিত এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধিঃ

কুলাউড়ায় একজন আলেমের প্রশংসনীয় উদ্যাগের কারণে স্থানীয় শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর ফিল্টের বাজার এলাকার খেলার মাঠের পাশ্বে বায়তুল হুদা জামে মসজিদ নির্মাণ হওয়ায় আনন্দিত স্থানীয় এলাকাবাসি। এর ফলে মাঠে আগত খেলোয়ারসহ স্থানীয় এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারছেন। এই এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি মসজিদ নির্মাণ তা বাস্তবে রুপ নিলো একজন ভালো মানুষের ত্যাগ ও বলিষ্ট ভুমিকায়। তিনি এলাকার মরহুম মখলিছ মিয়ার পুত্র মাও:সাইফুর রহমান সাইফুল। সাইফুর দীর্ঘদিন যাবত সিলেট মোগলাবাজার এলাকায় একটি জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। বাড়ীতে এসে এলাকার মুসল্লিদের একটি মসজিদ নির্মাণের আগ্রহ ও প্রয়োজন দেখে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে শলাপরামর্শ করে সঞ্জরপুর ফিল্টের বাজার মেইন রোডের পাশে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। এ সময় তার এ প্রশংশনীয় উদ্যাগে বড় অংকের অর্থ ও ভুমি দান করে সহযোগীতা করেন সৌদি প্রবাসী আতাউর রহমান লাল মিয়া, মাও ঃ সাইফুর রহমান ও মো ঃ ফজর আলী। তাদের সকল প্রচেষ্টায় দেশ-বিদেশে অবস্থানরত দানবীরদের সহযোগীতায় ইতিমধ্যেই মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এই মসজিদ নির্মাণের ফলে এলাকার মুসল্লিদের ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার সুযোগ হল। বিশেষ করে প্রবীণ মুরব্বীরা দুরবর্তী মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা সম্বব হতনা। তারা এখন আনন্দিত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারছেন। মাওলানা সাইফুর রহমান বলেন- গত ২০১৪ সালের এপ্রিল মাস থেকে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয় এবং চলতি ২০১৮ সালে জুমআর নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- এই মসজিদ নির্মাণে আমার সহযোগীতাই যদি আমার দোষের কারণ হয়ে থাকে তা হলে, যা পারেন আমাকে কষ্ট দেন। আমি আল্লাহর দরবারে ধৈর্যশীল বান্দা হিসেবে থাকতে চাই। সাংবাদিকের কলমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আমি এলাকার নিরীহ লোক। প্রতিহিংসা মুলক ভাবে আমাকে হয়রানী করা হচ্ছে। আমি আপনার হস্তক্ষেপ কামনা করি এবং সেই সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারি সংস্থাকে অনুরুদ করব এতসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্থির ব্যবস্থা গ্রহন করা হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এলাকার মুসল্লিদের অনুরোধে ও সকলের সহযোগীতায় এই মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু একটি কুচক্রী মহল আমার বিরুদ্বে প্রতিহিংসা মূলক নানান ষড়যন্ত্র করে আসছে। কিভাবে আমাদেরকে ভালোকাজ থেকে বিরত রাখা য়ায়। সে মোতাবেক তারা বিভিন্ন অপপ্রচার চালাছ্ছে। আমার নামে ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে আমাকে অহেতুক হয়রানীর উদ্যাশ্যে রাষ্ট্রদ্রোহী-স্বাধীনতা বিরোধী-মুক্তিযোদ্ধা বিরোধী -জামাতের অনুসারী. জঙ্গীসহ নানান অপবাদ চালাতে থাকে। এমনকি পুলিশ প্রশাসনের কাছেও ভুল তথ্য দিয়ে আমাকে জঙ্গি বানানো ও রাষ্ট্রদ্রোহী বানানোর চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন- আমার একটাই পরিচয়। আমি একজন মসজিদের খাদিম। মহান আল্লাহ পাকের ঘরে খেদমত করে আসছি বাকি জীবন সে অনুযায়ী কাটাতে চাই। আমি কোন রাজনীতির সাথে আমি জড়িত নই, এসব আমি বুঝিওনা। শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী. ইউপি সদস্য দুরুদ আলী. শরীফ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মকদ্দুস আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আলী, বীর মুক্তিযোদ্ধা সুরমাদান আলীসহ স্থানীয় লোকজন মাওলানা সাইফুর রহমান এর প্রশংসা করে বলেন- এই মসজিদ নির্মাণের ফলে বহু বে-নামাজী মানুষ নামাজি হচ্ছে। মুসল্লিদের ৫ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার সুযোগ হয়েছে। মাও:সাইফুর রহমান আমাদের এলাকার শান্তিপ্রিয় লোক। তার বিরুদ্বে কোন ধরনের অভিযোগ নাই।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর