April 5, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইবিতে বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণের সভাপতি মশিয়ার সম্পাদক মোস্তাফিজুর

 

mostbet

ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতির’ চলতি বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মশিয়ার রহমানকে সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছে সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ।

এর আগে গত ২৫ এপ্রিল সমিতির আয়োজনে বিভাগের নবীন শিক্ষক-শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সাবেক সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন প্রমুখ।

একই দিনে মশিয়ারকে সভাপতি ও মোস্তাফিজুরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ। এরপর ৫ মে ২০১৮ সালের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে মনোনিত সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও প্রতিটি অনুষদ ভবনে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করেছেন তারা।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর