January 21, 2026, 3:09 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

এজাহিকাফ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার মিলনায়তনে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে অসামান্য অবদানের জন্য এ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে তাকে।

তিনি দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। এর  প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে বর্তমানে অনেকেই জড়িত। এবছর থেকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এটা অত্যন্ত খুশির সংবাদ। নিরাপদ সড়ক হওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি এই আন্দোলন একদিন পুরোপুরিভাবে সফল হবে।’ এজাহিকাফ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ মো. মসিউর রহমান রাঙ্গা এম.পি। প্রধান বক্তা থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

প্রসঙ্গত, অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই অভিনেতা। অভিনয় বলতে কালেভদ্রে তাকে টিভি নাটকেও দেখা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর