January 14, 2026, 12:15 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ঢাকায় ফিরেই নতুন দুই ছবিতে শাকিব

ঢাকায় ফিরেই নতুন দুই ছবিতে শাকিব

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে ভারতের হায়দরাবাদে রয়েছেন শাকিব খান। যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দ্বীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। ভারত থেকে ২৫শে অক্টোবর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবেন শাকিব খান। তিনি মুঠোফোনে বলেন, লন্ডনের অংশ শেষ করার পর বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিং হচ্ছে ভারতের হায়দরাবাদে। এরপর এ ছবির বাংলাদেশ অংশের শুটিং করলেই চিত্রগ্রহণের কাজ শেষ হবে। আর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবো। ছবি দুটির মধ্যে একটির নাম ‘মামলা হামলা ঝামেলা’। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এ মাসের শেষদিকে এ ছবির কাজ শুরু হবে। এ ছাড়া ‘কেউ কথা রাখেনি’ নামেও একটি ছবির কাজ শুরু হবে। আশা করছি, ভালো কিছু ছবি নতুন বছরে মুক্তি পাবে। এদিকে, শাকিবের ‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। অন্যদিকে, শাকিব খান কয়েকদিন আগে উত্তম আকাশের ‘আমি নেতা হব’

ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আর বুবলীর সঙ্গে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে নতুন একটি ছবির শুটিং কয়েকদিন এফডিসি ও আফতাবনগরের বিভিন্ন জায়গায় করেছেন শাকিব খান। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটি ছবিতে নায়ক হিসেবে কাজ করবেন শাকিব খান। এরমধ্যে ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে দুটি ছবির কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।

Share Button

     এ জাতীয় আরো খবর