ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রাফসান বুলবুলকে সভাপতি ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট শাহাদৎ হোসেন আজাদ এ কমিটি ঘোষণা করেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির শুভ, যুগ্ম সম্পাদক পদে শফিউদ্দীন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল্লাহ, দপ্তর সম্পাদক মাসুম সরকার, অর্থ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য ও প্রচার সম্পাদক ফাহিম মোরশেদ হিমু, মিডিয়া সম্পাদক ইমানুল ইসলাম, বিতর্ক গবেষণা সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য সম্পাদক মোঃ আবদুল্লাহ ও শিক্ষা ও প্রকাশনা সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় মনোনিত হয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল