January 23, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: ডেপুটি স্পিকার

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: ডেপুটি স্পিকার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব দরবারে প্রশংসিত। তিনি বলেন, তবে প্রধানমন্ত্রীকে যখন মাদার অব হিউম্যানিটি হিসেবে অভিহিত করা হয়, তখন বিএনপি রোহিঙ্গাদের নিয়ে নোংরা রাজনীতিতে ব্যস্ত থাকে। গতকাল সোমবার সকালে জেলা জজ কোর্টের সামনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও তাদের মিয়ানমারে ফেরত নেয়ার দাবিতে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে স্পিকার এ কথা বলেন। এসময় তিনি বিএনপি নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান। মানববন্ধন চলাকালে আরও বক্তব্য রাখেন, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহছানুল করিম লাছু, সিনিয়র আইনজীবী আবু আলা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রিপু, অ্যাডভোকেট শামছুল আলম প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এবং অ্যাডভোকেট জিএসএম আলমগীর।

Share Button

     এ জাতীয় আরো খবর